ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় শেখ আব্দুর রাজ্জাক টুলু (৪৮) নামে এক রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। গোয়ালপাড়া বাজারে তাঁর রেস্টুরেন্টের দোকান আছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ মাগুরা সড়কের গোয়ালপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। টুলু সদর উপজেলার বাজিতপুর গ্রামের আবু তালেব শেখের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, টুলু রাস্তা দিয়ে হেটে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় কালা লক্ষিপুরের হাবিবের ছেলে রাব্বির মোটরসাইকেল তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)