মহেশপুর বিজিবি কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ, সাংবাদিকদের ক্ষোভ

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
মহেশপুর বিজিবি কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ, সাংবাদিকদের ক্ষোভ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে মহেশপুরের-৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসানের বিরুদ্ধে। গতকাল রোববার সকালে মহেশপুরের বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, সকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন লাইভ সংবাদ পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সময় সংবাদের জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। এসময় ৫৮ বিজিরি সিও কামরুল আহসান সেখানে এসে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেন। তিনি সাংবাদিকদের কেন্দ্র থেকে বাইরে চলে যেতে বলেন এবং অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। সংবাদকর্মীরা বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে তাঁদের মোবাইল কেড়ে নেন অপর এক বিজিবি সদস্য। পরে মোবাইল ফেরত দিয়ে তিনি সেখান থেকে চলে যান। বিষয়টির নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা। চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে ওই কর্মকর্তা এসে আমাদের কাজে বাঁধা দেন এবং মোবাইল কেড়ে নেন। তাঁর আচরণ মারমুখী ছিল। আমরা এটা আশা করিনি।’ এ ব্যাপারে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় বিজিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এমন অসদাচারণ মোটেও কাম্য নয়। তিনি পেশাগত দায়িত্ব পালনের বাধা দিয়েছেন যা নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)