দর্শনায় ডিপিএল-২০২১ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
দর্শনায় ডিপিএল-২০২১ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা ডিপিএল-২০২১ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দর্শনা চটকাতলা যুব সংঘের উদ্যোগে গতকাল রোববার দর্শনা কলেজ মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন দর্শনা কেরু চিনিকলের উপ-ব্যবস্থাপক শেখ শাহাবুদ্দিন। দর্শনা অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় দর্শনা হ্যাপি ক্লাব বনাম দর্শনা চটকাতলা যুবসংঘ অংশ নেয়। প্রথমে হ্যাপি ক্লাব ব্যাট করতে নেমে ১২ ওভারে ১৭৯ রান করেন জবাবে দর্শনা চটকাতলা যুবসংঘ ৯ ইউকেট হারিয়ে ১১১ রান করে পরাজিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান ও ওয়েভ ফাউন্ডেশনের অডিটর আনছার আলী। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন আবু হুসাইন, সোহাগ, সাজু, সংগ্রাম, জুয়েল, দিলু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)