গাংনীতে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
গাংনীতে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে যাচাই-বাছাইয়ের নামে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গাংনী উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের আহ্বায়ক সাবদার আলী, সদস্যসচিব মনির হোসেন হিটলার, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে নাজমুল হোসেন, সেকেন্দার আলী ও আলাউদ্দীন। মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন এক শ্রেণির মুক্তিযোদ্ধারা। তাঁরা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিকে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছেন। এ ধরণের ষড়যন্ত্র করলে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানরা তার দাঁতভাঙ্গা জবাব দিতে আগামীতে বৃহৎ কর্মসূচির ডাক দেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)