নারীর ক্ষমতায়নে সরকার যথেষ্ট কাজ করছে

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
নারীর ক্ষমতায়নে সরকার যথেষ্ট কাজ করছে ছবির ক্যাপশন:
জীবননগর উথলীতে তথ্য অফিসের পৃথক দুটি উঠান বৈঠকে বক্তারা প্রতিবেদক, উথলী: চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে জীবননগর উথলী ইউনিয়নের ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক জিওবি প্রকল্পের অধীনে জানুয়ারি-মার্চ ২০২১ প্রান্তিকে মহিলাদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বেলা তিনটায় উথলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একতারপুরে এবং বিকেল সাড়ে চারটায় ৪ নম্বর ওয়ার্ডের সেনেরহুদায় পৃথক দুটি উঠান বৈঠকেই সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এলিন সাঈদ-উর রহমান। উঠান বৈঠকদ্বয়ে জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের উপস্থাপনায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর এবং অধিকারকর্মী, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক, ডেইলি মর্নিং গ্লোরি ও 40র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী। এছাড়াও উঠান বৈঠকে জীবননগর উথলী ইউনিয়নের ৪ নম্বর ইউপি সদস্য মাহাতাব উদ্দীন ও ৬ নম্বর ইউপি সদস্য আশরাফুল ইসলাম বক্তব্য দেন। উঠান বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়, মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ, নারী শিক্ষা ও নারীর দক্ষতা বৃদ্ধি কার্যক্রম এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়। এবং তথ্য অফিসের উদ্যোগে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। উঠান বৈঠকে বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহনশীল হয়ে নিজ ঘর থেকে সচেতনতামূলক কর্যক্রম চালিয়ে সামাজিক অবক্ষয় রোধে এলাকায় গঠনমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। সকলকে ঐকবদ্ধভাবে নারীদের সামাজিক কাজে অগ্রসর করে ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আর এজন্য নারীর ক্ষমতায়নে সরকার যথেষ্ট কাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)