হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ল ৪ কোটি টাকার পান

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ল ৪ কোটি টাকার পান ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪৫ জন কৃষকের পান বরজে আগুনে লেগে ৭৫ বিঘা জমির পানখেত পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল রোববার বিকেলে এ আগুন জ্বলতে দেখে এলাকার শতশত পানচাষি একত্রে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। এমনকি মসজিদের মাইকে পান বরজে আগুন লাগার খবর প্রচার করলে এলাকাবাসী ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে শিতলী গ্রামের প্রায় ৪৫ জন কৃষকের ৭৫ বিঘা জমির পানখেত পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আয়ুব হোসেন চৌধুরী বলেন, পানখেতে যাওয়ার কোনো রাস্তা না থাকায় অনেক দেরি হয়ে গেছে। পরে কোনো উপায়ন্ত না পেয়ে ফসলের মধ্যদিয়েই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। ক্ষতিগ্রস্ত পানচাষিরা হলেন- ইতাহার লস্কারের ছেলে ঝণ্টু, আপিল উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, মোনারের ছেলে রতন আলী, সিরাজের ছেলে মশিউর রহমান, ফজলে করিমের ছেলে সিদ্দিক, গনিরদ্দির ছেলে সেলিম, কুরবান, সাকের আলীর ছেলে টুলুসহ ৪৫ জন কৃষকের পানখেত পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত এক পানচাষি বলেন, ‘আমারসহ আমাদের এলাকার পানচাষিরা সর্বশান্ত হয়ে গেল। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ আগুনের সংবাদ পেয়ে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও কৃষি কর্মকর্তা হাফিজ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পানচাষিদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)