ঝিনাইদহে আঞ্চলিক ভাষায় লেখা বইয়ের মোড়ক উন্মোচন

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
ঝিনাইদহে আঞ্চলিক ভাষায় লেখা বইয়ের মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ: ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী আয়োজিত একুশে বই মেলায় গতকাল রোববার সন্ধ্যায় দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও জেলার সিনিয়র সাংবাদিক আসিফ ইকবার কাজল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন রানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবীর, হলিধানী আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ড. মো. জাহাঙ্গীর হোসেন, হাজী আরশাদ আলী কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সহসভাপতি সাইদুল ইসলাম টিটো, একই সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, যোগাযোগ সম্পাদক নিপা জামান, ক্রীড়া সম্পাদক সুরভী রেজা, জেলা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক এম এ মান্নান, কসাসের সভাপতি অন্তর মাহমুদ, স্বপ্ন বুনন স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সপ্ত সংঘ যুব পরিবারের সভাপতি ইমরান হোসেন ও আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হরিণাকুণ্ডুর সাবেক প্রধান শিক্ষক মসলেম উদ্দীন ও মরহুম ডা. মো. নুর আলীর সংকলিত দক্ষিণ পশ্চিম বাংলার ‘হন্যেকুড়ো-ঝিনেদার আঞ্চলিক শব্দ, সাংস্কৃতি ও প্রবচন’ এবং ঝিনাইদহ সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফিজ সুফিয়ার লেখা ‘লাল মোরগ ও বজ্জাত শিয়াল’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও জেলার সিনিয়র সাংবাদিক আসিফ ইকবার কাজল বলেন, বই দুটি পাঠকের খোরাক পুরণে সহায়ক হবে। বিশেষ করে আঞ্চলিক শব্দ সংকলনে লেখা বইটি জেলায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)