ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) ফেরদৌস ওয়াহিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় থানা চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ পরিদর্শক (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, প্রেসক্লাবের সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু ও উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন। বিদায়ী ওসি ফেরদৌস ওয়াহিদ বদলি হয়ে চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন।
