প্রার্থীর সমর্থনে বোতলে মোড়ানো শরীর, যুকবক আটক

আপলোড তারিখঃ 2021-03-01 ইং
প্রার্থীর সমর্থনে বোতলে মোড়ানো শরীর, যুকবক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক যুবক। প্রার্থীর সমর্থনে সারা গায়ে বোতল লাগিয়ে কেন্দ্রের বাইরে ঘোরাঘুরি করছিলেন তিনি। এ সময় তাঁকে আটক করেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেই যুবক শরিফুল ইসলাম হেলাই গ্রামের আনসার আলীর ছেলে। সারা গায়ে বোতল লাগিয়ে ঘোরাঘুরি করার সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তাঁকে একটি গাড়িতে বসিয়ে রাখার নির্দেশ দেন। তাঁকে ২০০ বোতল দিয়ে বানানো প্রতীক ভাঙতে বলা হয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনের সময় বোতল দিয়ে শরীর মোড়ানো দেখে ভোটাররা হতবাক হয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)