দর্শনায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-02-27 ইং
দর্শনায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আ. কুদ্দুসের ছেলে সাইদুর রহমান (২৮) ও ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত সানোয়ার মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪২)। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম, এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে গতকাল বিকেল সোয়া ৬টার দিকে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের উত্তরপাড়ার জামে মসজিদের মোড়ে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩ কেজি গাঁজাসহ সুলতানপুর গ্রামের আ. কুদ্দুসের ছেলে সাইদুর রহমান ও ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত সানোয়ার মণ্ডলের ছেলে শহিদুল ইসলামকে আটক করে। এ বিষয়ে দর্শনা থানায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মাদক মামলা দায়ের করেছে পুলিশ। আজ আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)