দর্শনা থেকে অভিনব কৌশলে ট্রাক চুরি!

আপলোড তারিখঃ 2021-02-27 ইং
দর্শনা থেকে অভিনব কৌশলে ট্রাক চুরি! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা ফিলিং স্টেশন থেকে ভোর রাতে অভিনব কৌশলে ট্রাক চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে চোর সনাক্ত না হলেও গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে চোর চক্র অভিনব কৌশলে ট্রাকটি নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। মালিকপক্ষ থানায় একটি জিডি করেছে। এ ঘটনায় চোর ধরতে ব্যাপক তৎপরতার সাথে মাঠে নেমেছে দর্শনা থানা পুলিশ। ট্রাক মালিক দর্শনা কলেজপাড়ার মৃত দিন মুহাম্মদের ছেলে হাসান রেজা জানান, গত পরশু সকালে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি থেকে চিনি লোড করে কুষ্টিয়া যায় ট্রাকটি। কুষ্টিয়া চিনি আনলোড করে ওই দিনই কুষ্টিয়া থেকে বালি লোড করে দর্শনা বেগমপুর নিয়ে আসে। বেগমপুর বালি আনলোড করে রাত সাড়ে ৮টার দিকে দর্শনা ফিলিং স্টেশনে গাড়িটি রাখে এবং দর্শনা বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন ভাড়ার বাসায় চলে আসে ড্রাইভার পটুয়াখালী জেলার বটেরপুর গ্রামের মৃত গফুর সিকদারের ছেলে আল-আমিন। এসময় হেলপারও তার সাথে বাসায় চলে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ৭ টন হলুদ রঙের টাটা-১৬১৫ মডেলের যার নম্বর ঝিনাইদাহ-ট-১১-১৪৩০ ট্রাকটি ধোয়া মোছা করার জন্য ড্রাইভার ও হেলপার দর্শনা ফিলিং স্টেশনে যায়। এসময় রাতে যে স্থানে ট্রাকটি রাখা হয়েছিল, সেই স্থানে না থাকায় ড্রাইভার ও হেলপার দিশেহারা হয়ে পড়ে। পরে মালিক হাসান রেজাকে খবর দিলে মালিক দর্শনা থানা পুলিশ বিষয়টি জানায়। এসময় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল ও তদন্ত (ওসি) শেখ মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, ‘ঘটনা শোনার পরপরই আমরা সেখানে গিয়েছিলাম। ফিলিং স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে চোরকে সনাক্ত করা যাচ্ছে না। তবে ৫টা ২২ মিনিটের সময় ফিলিং স্টেশন থেকে গাড়িটি অভিনব কৌশলে নিয়ে গেছে।’ তিনি আরও জানান, ট্রাকটি নিয়ে যাওয়ার সময় নাইটগার্ড চোরকে গাড়ি কোথায় নিয়ে যাচ্ছেন প্রশ্ন করলে চোর উত্তরে বলে ধৌত করার জন্য সার্ভিসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে চোরচক্রকে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। ব্যাপক তৎপরতার সাথে পুলিশ মাঠে নেমেছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)