আলমডাঙ্গায় মোটরসাইকেল চালকসহ ১০ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2021-02-27 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল চালকসহ ১০ জনের জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চালকসহ ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, সবুজ কুমার বসাক ও ফিরোজ হোসেন যৌথভাবে আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা বাজারের চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় বাজারের বেশ কয়েকটি দোকানে ট্রেড লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। মাহী বস্ত্রালয়ের মালিক আবু তাহেরকে ৫ শ টাকা, খাজা বাবা চাটাই ঘরের মালিক নাজিম উদ্দিনকে ৫শ টাকা, মোমিন স্টোরের মালিক মোমিনকে ১ হাজার টাকা, মাহাবুল স্টোরের মালিক মাহাবুলকে ১ হাজার টাকা, মুদি ব্যবসায়ী আজিজুর রহমানকে ২ শ টাকা, জরুহুল ইসলামকে ১ হাজার টাকা, নজরুল ইসলামকে ২ শ টাকা ও রবিউল ইসলামকে ৫ শ টাকা জরিমানা করেন। এছাড়া মোটরযান আইনে নাগদাহর নিশানকে ৫ শ টাকা ও নওদাবন্ডবিল গ্রামের মাসুদকে ৫ শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সোহাগ ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)