চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে প্রতারক আটক

আপলোড তারিখঃ 2021-02-26 ইং
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে প্রতারক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এস এম মনিরুজ্জামান (৪৭) নামের এক প্রতারক আদম ব্যাপারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে খুলনা দৌলতপুর এলাকা থেকে ভাড়া বাসা থেকে তাঁকে আটক করে চুয়াডাঙ্গায় আনা হয়। প্রতারক আদাম ব্যাপারী এস এম মনিরুজ্জামান খুলনা দৌলতপুর এলাকার শেখ সামসুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জের শাহানেওয়াজ নামে অপর এক প্রতারকের মাধ্যমে খুলনার ওই প্রতারক এস এম মনিরুজ্জামানের সাথে পরিচয় হয় মুক্তিপাড়ার অ্যাডভোকেট বদর উদ্দীনের। প্রতারক মনিরুজ্জামান ইউরোপে নিয়ে যাওয়ার নাম করে অ্যাড. বদর উদ্দীনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অ্যাড. বদর উদ্দীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসি আইনে একটি প্রতারণার মামলা দায়ের করেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ গতকাল তাঁকে খুলনা দৌলতপুর থেকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেন। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসানুর রহমান জানান, গত ডিসেম্বর মাসে এই মামলার ওপর আসামি নিলমনিগঞ্জের শাহানেওয়াজকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)