হরিণাকুণ্ডুতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-02-26 ইং
হরিণাকুণ্ডুতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন-বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্ভাবনী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো, সমাজকল্যাণ সংস্থা লিড এনজিও এবং সৃজনী বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের জন্য বিভিন্ন নামের প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে সরকার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের উদ্দেশ্য হলো বিদ্যালয় থেকে ঝরে পড়া ও ভর্তি না হওয়া শিশুদের শিক্ষার মূলধারায় নিয়া আসা।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু পৌর মেয়র ফারুক হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার শেখ সুরুজ জামান, উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান, উদ্ভাবনী সমাজকল্যাণ সংস্থার পরিচালক জিএম স্বপন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহামুদুর রহমান, জেসমিন আক্তার, খালেকুজ্জামান, উদ্ভাবনী সমাজকল্যাণ সংস্থার উপজেলা কোয়াডিনেটর মফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান ও এনজিও কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)