চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী মণ্টুর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-02-26 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী মণ্টুর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মণ্টু মণ্ডল (৩০) নামের এক মাদকসেবীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাঁকে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত মণ্টু মণ্ডল চুয়াডাঙ্গা রেলওয়ে কলোনি পাড়ার এনামুল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে কলোনিপাড়ায় এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে মণ্টুকে আটক করেন। এসময় আটককৃত মণ্টুর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মণ্টুকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মণ্টু মণ্ডলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)