আলমডাঙ্গায় দুই যুবককে মারধর, একজনের নামে মামলা

আপলোড তারিখঃ 2021-02-25 ইং
আলমডাঙ্গায় দুই যুবককে মারধর, একজনের নামে মামলা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কোর্টপাড়ায় আফজালের বিরুদ্ধে দুই যুবককে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আফজালকে অভিযুক্ত করে ৬-৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার ইফতেখারুলের ছেলে কাউসুল কাউনাইনের সাথে একই এলাকার কোর্টপাড়ার সিরাজুল ইসলাম তুফানের ছেলে আফজাল হোসেনের দীর্ঘদিন শত্রুতা চলে আসছিল। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাউসুল কাউনাইন আলমডাঙ্গার বিটিম মাঠ প্রাঙ্গণে গেলে তাদের লক্ষ্য করে আফজালসহ অজ্ঞাত কয়েকজন তাদের ওপরে ইট নিক্ষেপ করে। এ ঘটনায় কাউসুল কাউনাইন ও তার খালাতো ভাই আবির মাহবুব গুরুত্বর আহত হয়। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এদিকে, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে আফজাল হোসেন একই এলাকার সুমনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। সুমন তার জীবন রক্ষার্থে দৌঁড়ে পালিয়ে যায়। আফজালের এ অপরাধ প্রবণতার কারণে সুমন ও কাউসুল কাউনাইন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)