উথলীতে কোভিড-১৯ টিকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-02-25 ইং
উথলীতে কোভিড-১৯ টিকা গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: করোনাভাইরাস প্রতিরোধে ১ম ধাপে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ভ্যাক্সিন গ্রহণের পূর্বে সকলকে প্রয়োজনীয় তথ্য দিয়ে করতে হবে রেজিষ্ট্রেশন। সাধারণ মানুষ যাতে সহজে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করতে পরে সেজন্য স্বেচ্ছাসেবী সংগঠন জীবননগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমৃদ্ধি যুব ফোরাম’ উথলী ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি করোনার টিকা রেজিস্ট্রেশন বুথ চালু করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উথলী বাসস্ট্যান্ডে ওয়েভ ফাউন্ডেশনের কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, ‘সাধারণ মানুষেরা রেজিস্ট্রেশনের কাজটি অনেক জটিল ও ব্যয়বহুল মনে করছেন, যার কারণে তাঁরা টিকা গ্রহণ করতে পারছেন না। সাধারণ মানুষের সহজে ও বিনামূল্যে রেজিস্ট্রেশন সুবিধা প্রদান করার জন্য আমরা এই রেজিস্ট্রেশন কর্মসূচি শুরু করেছি। প্রথম দিনে রেজিস্ট্রেশনের জন্য সাধারণ মানুষের মধ্যে অনেক সাড়া পাচ্ছি। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন কার্যক্রম।’ রেজিস্ট্রেশনের আওতায় ইউনিয়নের সকলকে ফ্রি রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে রেজিস্ট্রেশন বুথে আসার আজহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)