ঝিনাইদহের গোবিন্দপুরে বিএনপি নেতার মাজার জিয়ারতে সাবেক এমপি মশিউর

আপলোড তারিখঃ 2021-02-25 ইং
ঝিনাইদহের গোবিন্দপুরে বিএনপি নেতার মাজার জিয়ারতে সাবেক এমপি মশিউর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: ঝিনাইদহ সদরের সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর স্কুল পাড়ার মৃত সহর আলীর মাজার জিয়ারত করতে আসেন ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। গতকাল বুধবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ থেকে অর্ধ শতাধিক বিএনপি কর্মী মৃতের কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। এসময় সাবেক এমপি বলেন, বর্তমানে বিএনপি দলীয় নেতৃবৃন্দরা দেশে নানা ভাবে নির্যাতিত তবে খুব শীঘ্রই সব পতন হয়ে যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর থানা বিএনপির সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, থানা বিএনপির সাধারণ সম্পাদক শশি বাবু, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান, মধুহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আতিয়ার রহমান, গড়াইটুপি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস ছাত্তার শেখ, ছাত্রদল মিরাজ, রাজ্জাক, বিএনপি নেতা আকতার হোসেন, তালেব মাস্টার, রশিদ মাস্টার। পরে মোহাম্মদপুর গ্রামের প্রবীণ নেতা অসুস্থ্য আমিরুল মোল্লার বাড়িতে সাক্ষাত করতে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)