ঝিনাইদহে ঘর বুঝে পেল ১ শ ভূমি ও গৃহহীন পরিবার

আপলোড তারিখঃ 2021-02-25 ইং
ঝিনাইদহে ঘর বুঝে পেল ১ শ ভূমি ও গৃহহীন পরিবার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ১ শ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার গুচ্ছগ্রামের ঘর বুঝে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের ‘বঙ্গবন্ধু পল্লী ও ধানমন্ডি-৩২’ গুচ্ছগ্রামের ঘর পাওয়া সুবিধাভোগিদের মাঝে ঘর বুঝে দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ, এসিল্যান্ড খাঁন মো. আব্দুল্লা আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক, এমএম নুরুন্নবী, তানভীর হাসান তুরান, কামরুজ্জামান সরকার, ভূমি কর্মকর্তা এমএ কাইয়ুম মুক্ত, পাগলাকানাই ইউপি চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান সুজন, চান মিয়া, নাজিম উদ্দিন বিশ্বাস ও সংরক্ষিত মহিলা সদস্য সালেহ বেগম। আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে সুবিধাভোগিদের ঘর বিভাজন করে বুঝে দেওয়া হয়। নতুন ঘর বুঝে পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)