চুয়াডাঙ্গায় সদ্যপ্রয়াত অধ্যাপক লুৎফর রহমানের স্মরণে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের শোক সভা

আপলোড তারিখঃ 2021-02-25 ইং
চুয়াডাঙ্গায় সদ্যপ্রয়াত অধ্যাপক লুৎফর রহমানের স্মরণে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের শোক সভা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ‘শাশ্বত রাত্রির বুকে প্রতেকেই অনন্ত সূর্যোদয়’ স্লোগানে সদ্যপ্রয়াত অধ্যাপক লুৎফর রহমানের স্মরণে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরের উন্মুক্ত মঞ্চে এ শোক সভা অনুষ্ঠিত হয়। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার বজলুর সভাপতিত্বে সদ্যপ্রয়াত অধ্যাপক লুৎফর রহমানের কর্মময় জীবনের ওপর শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকতের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত কালচারাল অফিসার সহকারী কমিশনার হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি সাবেক সভাপতি অধ্যাপক হামিদুল হক মুন্সী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. আলাউদ্দীন, সদ্যপ্রয়াত অধ্যাপক লুৎফর রহমানের কন্যা লামিয়া রহমান, চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী, প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ কে এম আলী আখতার, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবী জহির রায়হান, কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জেলা লেখক সংঘের সভাপতি কাজল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল আরেফিন সদন, ভাসানী অনুসারী পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক লিটু বিশ্বাস, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মমিন টিপু, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মানিক, নাট্য সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম প্রমুখ। শোক সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ কে এম আলী আখতার তাঁর স্মৃতিচারণ করে বলেন, ‘লুৎফর ভাই একজন কাজ পাগল মানুষ ছিলেন। তাই তো চাকরি থেকে অবসর নিয়েও তিনি থেমে থাকেননি। মানুষের জন্য যে তাঁর কাজ করার আকুলতা, তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠা করা। যেখানে বৃদ্ধদের কল্যাণে কাজ করা হয়। লুৎফর রহমান অনেক বড় স্বপ্ন দেখতেন এই সংগঠনটি নিয়ে। কিন্তু মৃত্যু তাঁকে থামিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই, তাঁর স্বপ্নের সংগঠনটি এগিয়ে নিয়ে যেতে। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।’ উল্লেখ্য, সদ্যপ্রয়াত অধ্যাপক লুৎফর রহমান চুয়াডাঙ্গা পৌর কলেজে অধ্যাপনা করতেন। ২০১৬ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেছিলেন। গত ১২ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ওই দিন বাদ আসর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পিতার কবরের পাশে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়ে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)