আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-02-25 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার জেহালায় মাদক ব্যবসায়ী রবীন্দ্রনাথ বিশ্বাসকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করে। সাজাপ্রাপ্ত রবীন্দ্রনাথ বিশ্বাস (৬৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারের স্বর্গীয় সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সাহার ইয়াছমিন ফোর্স নিয়ে জেহালা বাজারের অভিযান চালান। এ সময় পাশের একটি মাছের ফিশারি থেকে ১২০ গ্রাম গাঁজাসহ রবীন্দ্রনাথ বিশ্বাসকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত রবীন্দ্রনাথ বিশ্বাসকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)