ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে অর্ধ শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনসিডিল উদ্ধার করেন। মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মৃত সাকেম আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) বিক্রির উদ্দেশ্যে তার ঘরের মেঝেতে ৫৫ বোতল ফেনসিডিল পুতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মেঝে খুড়ে পলিথিনে মোড়ানো ৫৫ ফেনসিডিল উদ্ধার করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির কর্তা জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
