দামুড়হুদায় ১৫ পিস ইয়াবাসহ আরিফুজ্জান আটক

আপলোড তারিখঃ 2021-02-25 ইং
দামুড়হুদায় ১৫ পিস ইয়াবাসহ আরিফুজ্জান আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আরিফুজ্জামানকে আটক করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফুজ্জামান দামুড়হুদা খাঁ-পাড়ার হাসেমের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে এসআই তৌহিদুর রহমান শেখ, এএসআই মো. বিল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার খাঁপাড়ার মো. হাশেম খাঁ'র ছেলে আকিফুজ্জামান এর বাড়ি অভিযান চালায়। এসময় তার শয়ন কক্ষ থেকে ১৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে বলেও জানিয়েছেন পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)