আন্দুলবাড়ীয়ায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-02-24 ইং
আন্দুলবাড়ীয়ায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমী মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে ২য় বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাহাদত হুসাইন (বিক্রমপুরী)। দ্বিতীয় বক্তা ছিলেন হযরত মাওলানা আহমাদ আব্দুল্লাহ (সিনিয়র শিক্ষক জামিয়া আমিনীয়া সাইনবোর্ডে, ঢাকা) ও হযরত মাওলানা হাফিজুর রহমান তাহমিদি (পরিচালক, নূরে মোহাম্মদিয়া মাদ্রাসা, বরগুনা)। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল ও আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)