আলমডাঙ্গায় চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক, গণধোলাই

আপলোড তারিখঃ 2021-02-23 ইং
আলমডাঙ্গায় চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক, গণধোলাই ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাদেমাজু গ্রামে গভীর রাতে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক হয়েছে। পরে তাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক চোর কুষ্টিয়া ইবির গোস্বামী দুর্গাপুরের লিটন। জানা গেছে, চোর লিটন আনন্দধামের চা-দোকানি বশিরের বুনাই। সে তার নিজের গ্রামে চুরি করত। সে নিজ এলাকা থেকে বিতাড়িত হয়ে দীর্ঘদিন যাবত ঘরজামাই হিসেবে আনন্দধামে বাস করছে। এছাড়া সে একজন মাদকসেবী, প্রায়ই চুরি করে। রোববার দিবাগত রাতে চুরি করতে গিয়ে সে আটক হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)