দর্শনা আকন্দবাড়িয়ায় বিজিবির অভিযানে ৭৮ পিস ইয়াবা উদ্ধার

আপলোড তারিখঃ 2021-02-23 ইং
দর্শনা আকন্দবাড়িয়ায় বিজিবির অভিযানে ৭৮ পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী বিওপির বিজিবির সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্ত উথলী বিওপির টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার নুরুল হকের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকন্দবাড়িয়া গ্রামের রায়পাড়ার একটি লিচু বাগানের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)