সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো ইয়ুথ এসেম্বলি

আপলোড তারিখঃ 2021-02-22 ইং
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো ইয়ুথ এসেম্বলি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের দেওয়া ফুল বিক্রি করে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের দেওয়া ফুল করে বিক্রি করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো ইয়ুথ এসেম্বলি। গতকাল রোববার ২শ প্যাকেট খাবার বিতরণ ও দুজন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান দেয় তাঁরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে খাবার ও শিক্ষা অনুদান তুলে দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে সুুবিধাবঞ্চিতদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক হাবিবি জহির রায়হান, উপসমন্বয়কারী আব্দুস সালাম, প্রোগ্রাম অফিসার হোসনে আরা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিতদের অগ্রযাত্রাকে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে সামনে পথ চলার সুযোগ করে দিতে হবে। আগামী দিনগুলো তারা যাতে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা করি। জানা গেছে, এবারের ইয়ুথ এসেম্বলি গ্রুপের মধ্যে আসে একটা নতুন ভাবনা। ভাবনাটা তারা চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে জানালে পুলিশ সুপার তাঁদেরকে সাধুবাদ জানিয়ে এক হাজার গোলাপ ফুল অনুদান হিসেবে দেন। গত ১৪ ফেব্রুয়ারি রোববার সারা দিনব্যাপী ইয়ুথ এসেম্বলি গ্রুপ ফুল বিক্রি করে। পরে সেই ফুল বিক্রির টাকা দিয়ে ২শ প্যাকেট খাবার বিতরণ ও দুজন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান দেয় তাঁরা। অনুষ্ঠানে ইয়ুথ অ্যাস্বেলীর তৌফিক শুভ, মাশরাফি মর্তুজা, জনি, ওয়াজেদ, মিজান, মিঠুন, রমজান, সুহাসিনী, তামান্না, সুরাইয়া, আজরা আজম, হৃদি, হাসান, আলভি, দিপ্ত, মিরাজ, সৌরভ, আসিফ, ইমন, খোকন, আরাফাত, সাকিব, ফিরোজ, সাব্বির উপস্থিত ছিলেন। এর আগে, প্রভাত ফেরী করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে ইয়ুথ অ্যাস্বেলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)