মাদকমুখী যুবসমাজকে সম্পদে পরিণত করতে খেলাধুলার বিকল্প নেই

আপলোড তারিখঃ 2021-02-22 ইং
মাদকমুখী যুবসমাজকে সম্পদে পরিণত করতে খেলাধুলার বিকল্প নেই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বেলগাছিতে মুজিববর্ষ ও ভাষা শহীদদের সম্মানে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে নঈম হাসান জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছিতে মুজিববর্ষ উপলক্ষে ও ২১ ফেব্রুয়ারি জীবনদানকারী ভাষা শহীদদের সম্মানে বেলগাছি প্রিমিয়ার লীগ-২০২১ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ১৬টি দলের অংশগ্রহণে নকআউট ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘উন্নত ও টেকসই দেশ গড়তে যুবসমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে। তাছাড়া দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দুরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে।’ সবশেষে সন্ত্রাস ও মাদকমুখী যুবসমাজকে সম্পদে পরিণত করতে ক্রীড়ামুখী করার আহবান জানান নঈম হাসান জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে বেলগাছি শাপলা চত্বর সংলগ্ন ফিল্ডে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তি ওহেদ মুন্সী ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টুটুল জোয়ার্দ্দার ও রবিন মোল্লা। এদিকে, বেলগাছি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলায় সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের ২১৯ রানের জবাবে খেলতে নেমে ১১৫ রানে গুটিয়ে যায় নতুন সংঘ স্পোর্টিং ক্লাব। ১০৪ রানের বিশাল জয়ে অবদান রাখায় সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আলফান সাকিব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন আশিক আহমেদ ও ইসমাইল হোসেন সাকিব। উল্লেখ্য, স্থানীয় যুবসমাজের উদ্যোগে বেলগাছি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টটি পরিচালনা করছেন মনিরুজ্জামান তন্ময়, সাব্বির বিশ্বাস, সায়হাম বিশ্বাস, প্রার্থনা বিশ্বাস, রিফাত মন্ডল লিমন, মুস্তাক সাহা, তানভীর কবির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)