মেয়েদের নামে জমি দিয়ে বাড়ি ছাড়া বাবা!

আপলোড তারিখঃ 2021-02-22 ইং
মেয়েদের নামে জমি দিয়ে বাড়ি ছাড়া বাবা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মেয়েদের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর মেয়েরাই বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। গতকাল রোববার রাতে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে আব্দুল মান্নান (৭০) স্ত্রীর মৃত্যুজনিত কারণে ৩ মাস পূর্বে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় বিবাহের ১ মাস পূর্বে আব্দুল মান্নান তাঁর চার মেয়ে মাশুরা খাতুন, মিনারা খাতুন, ইতি খাতুন ও সালমা খাতুনের নামে বাড়িসহ জমি রেজিস্ট্রি করে দেন। এদিকে, জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর থেকেই আব্দুল মান্নানের চার মেয়ে তাদের বাবার উপর অত্যাচার শুরু করে। গতকাল সন্ধ্যার পর চার মেয়ে মিলে আব্দুল মান্নানকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। এ ঘটনার পরপরই আব্দুল মান্নান রাস্তার পাশে অবস্থান গ্রহণ করলে এলাকার মানুষ জড়ো হয়। আব্দুল মান্নান জানান, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মেয়েদের অনুমতি নিয়ে আমি দ্বিতীয় বিয়ে করি। দ্বিতীয় বিয়ে করার আগেই আমি আমার চার মেয়ের নামে বাড়িসহ জমি রেজিস্ট্রি করে দিই। তারপরও মেয়েরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য দরুদ (মেম্বার) সহ স্থানীয়রা জানায়, এ ব্যাপারে সামাজিকভাবে কয়েকবার বসা হয়েছিল সেখানে আব্দুল মান্নানকে আনুমানিক দুই লক্ষ টাকা খরচে একটা বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু আব্দুল মান্নানের মেয়েরা এখন তা মানছে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)