২৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে জাভেদ

আপলোড তারিখঃ 2021-02-22 ইং
২৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে জাভেদ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টানা ২৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর না ফেরার দেশে পাড়ি জমালেন মেহেরপুর কোহিনুর বেকারির স্বত্বাধিকারি জয়নাল আবেদীন জাভেদ। গতকাল রোববার বিকেলে রাজশাহী পপুলার সিডিএম হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে নিজ মোটরসাইকেলযোগে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রাম থেকে মেহেরপুর আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জাভেদের অকাল মৃত্যুতে মেহেরপুরের ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার শোক প্রকাশ করেছেন। নিহত জাভেদ মেহেরপুর শহরের ঘাটপাড়ার মৃত মমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)