ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের দুই ভাষা সৈনিক মহা. ইসমাইল হোসেন ও মো. গোলাম কাউছারের বাসভবনে উপস্থিত হয়ে তাঁদের সঙ্গে সাক্ষাত করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। গতকাল রোববার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এ দুই ভাষা সৈনিকের বাড়িতে যান। এসময় তিনি তাঁদের হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন। কিছুক্ষন জেলা প্রশাসক ভাষা সৈনিকদের সান্নিধ্য কাটান। তাঁদের সম্বন্ধে খোঁজ খবর নেন।
