জীবননগরে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-04-22 ইং
জীবননগরে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:
`jibonnagar জীবননগর অফিস: জীবননগরে ৩৮তম  বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, যুব-উন্নয়ন অফিসার হাসানুল আজিজ, উপজেলা রিসোর্স অফিসার হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)