আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড তারিখঃ 2021-02-22 ইং
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছি রেল গেইটে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বেলগাছি ইশরাত মেডিসিন কর্ণারে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডা. মো. আল ইমরান জুয়েল, ডা. শাপলা খাতুন ও ডা. মো. আক্তারুজ্জামান জোয়ার্দ্দার। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলাউদ্দিন হেলা। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, ৮নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক এমদাদুল হক ইন্তা, মোমিন, মেশকাত প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)