ঝিনাইদহে পুলিশের ভূয়া সদস্য রিমন আটক

আপলোড তারিখঃ 2021-02-22 ইং
ঝিনাইদহে পুলিশের ভূয়া সদস্য রিমন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে রিমন হোসেন (২৩) নামে এক ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে ঝিনাইদহ পাগলাকাঁনাই এলাকার শহীদ মশিউর রহমান সড়কের সুরত আলীর চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়। আটক রিমন হোসেন ঝিনাইদহ পৌর কলেজের ছাত্র ও মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে শহরের পাগলাকানাই এলাকায় এস আই খায়রুজ্জামান সঙ্গীয়ফোর্স নিয়ে রিমন হোসেনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দেন এবং তাঁর বর্তমান কর্মস্থল ফরিদপুর জেলার ভাঙ্গা পুলিশ ফাঁড়িতে বলে জানান। পরে বিষয়টি তদন্ত জানা যায় তিনি পুলিশের কোনো সদস্য নন। এঘটনায় রিমন হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)