দর্শনায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-02-21 ইং
দর্শনায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ৬ কেজি গাঁজাসহ বড়বলদিয়ার বাবুল ও ছোটবলদিয়ার মোকারম আলী নামের দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে দর্শনা থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোটবলদিয়া গ্রামে।এ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ বড়বলদিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাবুল (৩৭) ও একই ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের খোরশেদের ছেলে মোকারম আলীকে (৩৪) আটক করে পুলিশ। আটক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক আইনে মামলা দায়ের করে আইনাগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)