পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-02-21 ইং
পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন ছবির ক্যাপশন:
দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা দর্শনা অফিস: দর্শনা কেরুর ঐতিহ্যবাহী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের নিকট গোডাউন প্রাঙ্গনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ কমিটিতে মহাব্যবস্থাপক (অর্থ) রাব্বিক হাসানকে চেয়ারম্যান, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদা হাসান বাদশাকে সদস্যসচিব, উপ-ব্যবস্থাপক আব্দুল ফাত্তা, আবু সাঈদ ও জহির উদ্দিনকে (ভূমি) সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভোটারদের কাছে রায় নিয়ে আগামী ৮ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। নির্বাচনের ভোট গ্রহণের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে পূর্বের কেন্দ্র কেরুজ উচ্চবিদ্যালয়ের পুরাতন ভবন। কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিগত দুই বছরের কার্যবিবরণীর বর্ণনা তুলে ধরেন ইউনিয়নের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। এরপর শুরু হয় সদস্য পদে প্রার্থী, সহসভাপতি, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সভাপতি-সাধারণ সম্পাদকের বক্তব্যের পালা। বক্তব্যের শুরুতেই কাঁদা ছোড়াছুড়ির না করার প্রতিশ্রুতি দিলেও অবশেষে কোনো নেতায় প্রতিশ্রুতি রাখতে পারেননি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পাবলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। দর্শনা কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সম্পাদক খবির উদ্দিন, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সাবেক সহসভাপতি ফারুক আহম্মেদ, এএসএম কবির, আবু সাঈদ, হাজি আকরাম আলী, ইকরামুল হক খলিল, শরিফুল মেম্বার, ইদ্রিস আলী, হাফিজুর রহমান, সাইফুদ্দিন সুমন, সদস্য মফিজুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)