ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষে পরিদর্শনে যুগ্ম সচিব
আলমডাঙ্গা অফিস:
ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তসলিমা আক্তার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন। আলমডাঙ্গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয়ে খোঁজ খবর নিতে তিনি গতকাল শনিবার দুপুরের দিকে মাঠের জায়গা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে যুগ্ম সচিব তসলিমা আক্তার বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে আলমডাঙ্গার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ যাতে শুরু করা যায়, সে ব্যবস্থা করা হবে। ইতোপূর্বে আমি এই জায়গাটি পরিদর্শন করেছিলাম। করোনার কারণে কাজের পদক্ষেপ গ্রহণ করতে বিলম্ব হয়েছে। মাঠের বর্তমান অবস্থান দেখলাম। খুব শিগগিরই টেন্ডারসহ অন্যান্য কাজ সম্পন্ন হয়ে যাবে।’
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর মোয়াজ্জেম হোসেন গাজী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিহাদি জুলফিকার টুটুল, সাবেক খেলোয়াড় মিজানুর রহমান, সাইফুল ইসলাস শিবলি, সাগর হোসেন, সোহাগ, সাব্বির, বাপ্পি, মনিরুল ইসলাম, মণ্ডল, হারুন অর রশিদ, খোকন, নাসিম, আলামিন, সোহাগ, রিমন প্রমুখ।
