সাংবাদিক এসআই বাবুর পিতা আকবর আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
সাংবাদিক এসআই বাবুর পিতা আকবর আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: দৈনিক সময়ের সমীকরণ-এর বারাদী প্রতিবেদক ও মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক এসআই বাবুর পিতা আকবর আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আকবর আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গতকাল জুমার নামাজের পর মোমিনপুর নতুন পশ্চিমপাড়া কবরস্থান ময়দানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনসহ সাংবাদিকরা মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন। মেহেরপুর সদর উপজেলার বারাদী বিএডিসির অবসরপ্রাপ্ত গাড়িচালক আকবর আলীর মৃত্যুতে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব পরিবার গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে, আকবর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)