আলমডাঙ্গায় মাটির নিচ থেকে পরিত্যাক্ত পিস্তল উদ্ধার

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
আলমডাঙ্গায় মাটির নিচ থেকে পরিত্যাক্ত পিস্তল উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাটি খুঁড়ার সময় একটি পরিত্যাক্ত পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি বাঁশবাগানে মাটি খুঁড়ার সময় পিস্তলটি বেরিয়ে আসে। খবর পেয়ে সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশ উদ্ধার হওয়া পরিত্যাক্ত পিস্তলটি থানা হেফাজতে নেয়। জানা যায়, কৃষ্ণপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে নিয়ামত বিকেলে বাঁশ বাগানের মধ্যে মাটি খুঁড়ছিল। এসময় মাটির নিচ থেকে দীর্ঘদিনের একটি পরিত্যাক্ত পিস্তল উঠে আসে। পিস্তল দেখে স্থানীয় লোকজন মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের নিকট জানালে ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশের হেফাজতে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)