জ্বিনতলা মল্লিকপাড়া ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
জ্বিনতলা মল্লিকপাড়া ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
জাঁকজমক আয়োজনে সম্পন্ন হলো জেএমপিএলের চতুর্থ আসর নিজস্ব প্রতিবেদক: জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে পর্দা নামল জ্বিনতলা মল্লিকপাড়া প্রিমিয়ার লীগের (জেএমপিএল)। গতকাল শুক্রবার দিনভর শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমি মাঠে চলে এ টুর্নামেন্টের নানা আয়োজন। চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জ্বিনতলা মল্লিকপাড়া ওয়ারিয়ার্স। সকাল ৮টা থেকে শুরু হওয়া টুর্নামেন্টে এবারের আসরে ৬টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের সিঁড়ি পেরিয়ে সেমিফাইনালে ওঠে ৪টি দল। ওই ৪টি দলের মধ্যে ফাইনাল খেলার সুযোগ পায় দুটি দল। ফাইনালে জ্বিনতলা মল্লিকপাড়া রাইডার্সকে ২ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জ্বিনতলা মল্লিকপাড়া ওয়ারিয়ার্স। পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আসিফ জোয়ার্দ্দারসহ অন্য খেলোয়াড়রা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফির সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বিট্টু, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক বদর উদ্দিন খাঁন, বড় বাজার ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া এবারের আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের সাহিবুর রহমান মালিক এবং সেরা বোলিং একই দলের হোসেন রিয়াজ। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাহরিয়ার পারভেজ ও সেরা ব্যাটসম্যান রানার্সআপ দলের ইমন রাজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)