জুয়েল আহ্বায়ক, মাফি ও ইমরান যুগ্ম আহ্বায়ক

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
জুয়েল আহ্বায়ক, মাফি ও ইমরান যুগ্ম আহ্বায়ক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও শরিফুল ইসলাম রিফাত এ কমিটির অনুমোদন দেন। জুয়েল রানাকে আহ্বায়ক, মাফিজুর রহমান মাফিকে যুগ্ম আহ্বায়ক-১ ও ইমরান আহম্মেদকে যুগ্ম আহ্বায়ক-২ করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, সংগঠনকে আরও গতিশীল করতে সদর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, হাসানুজ্জামান লাল্টু, মুজিবুল হক, আব্দুস সালাম শাহিন, আল-আমিন, মমিনুল্লা মমিন, তুষার আলী, আব্দুল গাফফার মণ্ডল, আতিয়ার রহমান, রুস্তম আলী বুদো, আকাশ আহমেদ, শিকদার রাকিব হাসান মানিক, রফিকুল আলম রতন, তানভির আহম্মেদ (জনি) সেলিম রেজা, মামুন অর রশিদ, ইমতিয়াজ আহম্মেদ মিথুন, কামরুজ্জামান নফু, বুরহান উদ্দীন, মেহেদী হাসান, সুলতান মাহমুদ, ইমদাদুল হক, নুর আলম বাবু, স্বজল, রেন্টু মোল্লা, মিনারুল ইসলাম, ফারুক আহম্মেদ, রাজিব আহম্মেদ, মেহেদী হাসান পিয়াস, খায়রুল ইসলাম, ইমরুল কায়েস, নাহিদ হোসেন, রাজা মিয়া, তরিকুল ইসলাম, খান ফয়সাল ও শহিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)