মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ২১ জন আটক

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ২১ জন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক, এক দালালসহ ২১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল শুক্রবার পৃথক সময় মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা ও ভারতের বর্ধমান জেলার নাগরিক। বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে খবর পেরে মহেশপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় পুরুষ, নারী শিশু, এক দালালসহ ২১ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)