‘কার্যক্রম বন্ধ না করলে কঠোর আন্দোলন’

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
‘কার্যক্রম বন্ধ না করলে কঠোর আন্দোলন’ ছবির ক্যাপশন:
গাংনীতে হেযবুত তওহীদের কর্মকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদ সভা গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে হেযবুত তওহীদ সংগঠনের কর্মকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামাজের পর গাংনী উপজেলা শহরের দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উলামা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেহেরপুর জেলা শাখা যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে। উলামা পরিষদের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুফতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ। প্রতিবাদ সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ আবুল কালাম কাশেমী ও চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাশেমী। এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বড় আইলচারা বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ খান, চুয়াডাঙ্গা ইসলামী আকিদা সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ তারিক মাহমুদ, গাংনী দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, মুফতি শফিকুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন মাওলানা সাদেকুর রহমান। সভায় বক্তারা বলেন, হেজবুত তওহীদ একটি কুফরি সংগঠন। এ সংগঠনটি ইসলামের ক্ষতি করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাঁদের এ কার্যক্রম বন্ধ না করলে, আগামীতে কঠোর আন্দোলন করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)