দামুড়হুদায় ঘর নির্মাণের জন্য টিন পেল রীনা

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
দামুড়হুদায় ঘর নির্মাণের জন্য টিন পেল রীনা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় অসহায় হতদরিদ্র রীনাকে ঘর নির্মাণের জন্য টিন কিনে দিলেন দর্শনা ভালোবাসার বন্ধন নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে হাবিল উদ্দিনের স্ত্রী রীনা খাতুনকে ঘর নির্মাণের জন্য চার বান টিন প্রদান করে। ভালোবাসার বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ নুর নবী সুমন জানান, রীনা খাতুনের বসবাসের জন্য কোনো জমি ছিল না। তিনি তাঁর পরিবারকে নিয়ে একই গ্রামের নুর আমিনের জমিতে থাকতেন। সেখান থেকে নুর আমিন তাঁর পরিবারকে তুলে দেয়। এরপর তাঁর শাশুড়ীর একটুরা জমিতে ঠাঁই পেলেও ঘর নির্মাণ করার মত সামর্থ ছিলো না তাঁদের। এসময় ভালবাসার বন্ধন তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে।’ টিন প্রদানের সময় উপস্থিত ছিলেন, ভালবাসার বন্ধন সংগঠনের সহসভাপতি শামীম হোসেন মিজি, সহ-সাধারণ সম্পাদক এস এ হাসান রঞ্জু, প্রচার সম্পাদক উজ্জল ভট্টচার্য্য, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক আসহাবুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ হাসান, নির্বাহী সদস্য রাজু আহম্মেদ, লিপটন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)