গাংনীতে পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-02-20 ইং
গাংনীতে পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ঝর্ণা নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা চেংগাড়া পূর্বপাড়ার আনার উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, ঝর্ণা ছোট থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। সকালে ঝর্ণার ভাই আমিরুল ইসলাম সুফল বাড়ির পাশে গাফফারি আবুজারের পুকুরে বোনের দেহ ভেসে থাকতে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ঝর্ণাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, উপজেলার চেংগাড়া গ্রামে পানিতে ডুবে ঝর্ণা নামের এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)