ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা লোকমোর্চা আয়োজনে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। এসময় তিনি বলেন, ‘আমাদের দেশে করোনা ভাইরাসের টিকা পৌছে গেছে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। সেই সঙ্গে সকল দপ্তরের কর্মকর্তা ও জনগনকে এ টিকা নেওয়ার ব্যপারে সচেতন হতে হবে এবং টিকা গ্রহণ করতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুহেনা মোহাম্মদ জামাল (শুভ), দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাধারণ স¤পাদক ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক হযরত আলীসহ দামুড়হুদা উপজেলা লোকমোর্চার কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
