আলমডাঙ্গায় মৎস্য চাষে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-02-19 ইং
আলমডাঙ্গায় মৎস্য চাষে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য চাষে পরিবেশগত ও সামাজিক সুরক্ষা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এনএটিপি-২ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক ও ক্ষেত্র সহকারী সোহেল রানা। প্রশিক্ষণ শেষে ফুলবগাদি সিআইজি মৎস্য সমবায় সমিতিকে এএফআই-২ 2 (Agricultural Innovation Fund)-এর আওতায় মৎস্য পরিবহনের জন্য পিকআপ ভ্যান ক্রয় বাবদ অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া গত ১৭-১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী মানসম্মতভাবে মৎস্য খাদ্য উৎপাদনের জন্য এনএটিপি-২ প্রকল্পের এফআই-৩ (অমৎরপঁষঃঁৎধষ ওহহড়াধঃরড়হ ঋঁহফ) এর আওতায় ঘণ্টায় ৮০-১০০ কেজি মৎস্য খাদ্য তৈরিতে সক্ষম ফিশ ফিড মিল প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)