মেহেরপুর পুলিশ সুপার ও পৌর মেয়রের শহীদ মিনার পরিদর্শন

আপলোড তারিখঃ 2021-02-19 ইং
মেহেরপুর পুলিশ সুপার ও পৌর মেয়রের শহীদ মিনার পরিদর্শন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপার এবং পৌর মেয়র শহীদ মিনার পরিদর্শন করেন। এর আগে শহীদ মিনার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতির উপর নজরদারি করার লক্ষ্যে পুলিশ সুপার শহীদ মিনার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ পৌর সভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)