ঝিনাইদহে পল্লী চিকিৎসকদের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2021-02-19 ইং
ঝিনাইদহে পল্লী চিকিৎসকদের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে ২১ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা চলছে। ঝিনাইদহ জেলার ৬ উপজেলার ৬০ জন পল্লী চিকিৎসক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিম কবীর জানান, সরকারিভাবে পল্লী চিকিৎসকদের দক্ষতা ও সেবার মান বৃদ্ধির জন্য বিষয়ভিত্তিক রোগের ওপর এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে রোগীরা পল্লী চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে আসতে পারবে। ঝিনাইদহের নবচিত্র পত্রিকার বার্তা সম্পাদক আসিফ কাজল প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, আগে পল্লী চিকিৎসকদের সুনাম ছিল। তাঁদের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেক মানুষ সুস্থ হয়েছেন। আর এখন অনভিজ্ঞতার কারণে রোগীরা অপচিকিৎসার শিকার হচ্ছেন। এসময় তিনি পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ অর্জন করে মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)