ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় নির্মাণাধীন জেএস টাওয়ারের ৪র্থ তলা থেকে মাটিতে পড়ে শামিউল (১৯) নামের এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার হাইরোডে অবস্থিত নির্মাণাধীন জেএস টাওয়ারে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত নির্মাণশ্রমিক চুয়াডাঙ্গা সদর থানাধীন আকুন্দবাড়ীয়া গ্রামের মিলন আলীর ছেলে।
জানা যায়, নির্মাণাধীন জেএস টাওয়ারের ৪র্থ তলায় কাজ করছিলেন শামিউল। এসময় বাঁশের ভাড়া ভেঙে নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে।
